ছবির ক্যাপশন:
দর্শনা অফিস:
দর্শনা নাগরিক কমিটির আয়োজনে ‘চাই স্বপ্নের দর্শনা’ স্লোগানে নবনির্বাচিত পৌর মেয়রের কাছে দর্শনাবাসীর প্রত্যাশা ও করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় দর্শনা কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক জাহিদুল ইসলাম।
মতবিনিময় সভায় আলোচনা করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শহিদুল ইসলাম, দর্শনা পৌরসভার নবনির্বাচিত মেয়র আতিয়ার রহমান হাবু, চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, দর্শনা সরকারি কলেজের সাবেক উপধ্যক্ষ মোশারফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক আকমত আলী, প্যানেল মেয়র রবিউল হক সুমন, কবি ও সাহিত্যিক আবু সুফিয়ান, কেরু অ্যান্ড কোম্পানির সাবেক এডি এম শেখ শাহাব উদ্দীন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হানিফ মন্ডল, সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক আহসান হাবীব মামুন, সাবেক সভাপতি আওয়াল হোসেন, মনিরুজ্জামান ধীরু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাগরিক কমিটির সদস্যসচিব গোলাম ফারুক আরিফ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দর্শনার উন্নয়নে দর্শনা পৌরসভাকে সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। দর্শনার প্রতিটি মহল্লার সমস্যা চিহ্নিত করে সমস্যা সমধান করতে হবে। দর্শনাবাসীর স্বপ্নপূরণে পৌরসভার মেয়রসহ সংশ্লিষ্ট সকলকে হতে হবে আন্তরিক এবং ঐক্যবদ্ধ।
