ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে পাঁচ গ্রাম হেরোইনসহ মিঠু আহমেদ (৩৫) আটক হয়েছে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে কার্পাসডাঙ্গা খ্রিস্টান কবরস্থানের সামনে থেকে তাকে আটক করা হয়। মিঠু কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর গ্রামের মৃত আরব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় কার্পাসডাঙ্গা খ্রিস্টান কবরস্থানের সামনে থেকে পাঁচগ্রাম হেরোইনসহ মিঠুকে আটক করে। গতকালই আটককৃত মিঠুর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
