চুয়াডাঙ্গা জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন করলেন : খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একরামুল হাবীব

আপলোড তারিখঃ 2017-08-10 ইং
চুয়াডাঙ্গা জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন করলেন : খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একরামুল হাবীব ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শনসহ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন খুলনা রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) একরামুল হাবীব। তিনি মাসিক পরিদর্শনের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গায় আসেন। এ সময় তিনি পুলিশ সুপারের কর্মদক্ষতার প্রশংসা করে সন্ত্রাস-জঙ্গীবাদ ও মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য গণমাধ্যমকর্মী ও জেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় জেলার চলমান পরিস্থিতি ও আইন শৃঙ্খলার উন্নতি নিয়ে সূদুর প্রসারী আলোচনা করা হয়। সাথে সাথে জেলা পুলিশের কর্মকান্ড আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তিনি। পরিদর্শন ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নিজাম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল মোমেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোহা. কলিমুল্লাহ, সহকারী পুলিশ সুপার (হেডকোয়াটার্স) আহসান হাবীবসহ জেলা পুলিশের পরিদর্শক, উপ-পরিদর্শক, সাজের্ন্ট ও অন্যান্য সদস্যগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)