মেহেরপুরে মানসম্মত শিক্ষায় কমিউনিটি ওয়াচ গ্রুপের সভা

আপলোড তারিখঃ 2023-05-12 ইং
মেহেরপুরে মানসম্মত শিক্ষায় কমিউনিটি ওয়াচ গ্রুপের সভা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: সবার জন্য মানসম্মত শিক্ষা ও শিক্ষায় কমিউনিটির অংশগ্রহণ বৃদ্ধিতে মেহেরপুরে কমিউনিটি ওয়াচ গ্রুপের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে মানব উন্নয়ন কেন্দ্র (মউক) জেলা কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। গণস্বাক্ষরতা অভিযানের সহযোগিতায় ও মউক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়াচ গ্রুপের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মউক-এর নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। সভায় উপস্থিত থেকে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, সমাজসেবক আব্দুর রকিব, হাজী আজগর আলী মাস্টার, ইউপি সদস্য কাবুল আলী, রেশমা খাতুন ও সাংবাদিক আকতার হোসেন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কমিউনিটি ওয়াচ গ্রুপের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া ও অনিয়মিত শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা, এস.এম.সি ও পি.টি.এ কমিটির সভাগুলো নিয়মিত করাসহ বিদ্যালয়ে সকল কর্মসূচিতে কমিউনিটির অংশগ্রহণ বৃদ্ধি, বিদ্যালয়ের কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী সাদ আহাম্মদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)