মেহেরপুরে বাসের ধাক্কায় পশু চিকিৎসকের মৃত্যু

আপলোড তারিখঃ 2023-05-12 ইং
মেহেরপুরে বাসের ধাক্কায় পশু চিকিৎসকের মৃত্যু ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরে বাসের ধাক্কায় শামীম হোসেন (৩০) নামের এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন। শামীম মেহেরপুর সদর উপজেলার সিংহাটি গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে। তিনি পশু চিকিৎসক ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে পেশাগত কাজে নিজ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন শামীম। গ্রামের সড়ক দিয়ে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে প্রবেশ করছিলেন তিনি। এসময় মেহেরপুর থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যান। এতে শামীম বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শামীম মৃত বলে জানান। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত বাস এবং মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ হয়নি। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)