চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে শিক্ষক আহত

আপলোড তারিখঃ 2023-05-12 ইং
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে শিক্ষক আহত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে মাহবুবুর রহমান (৫৫) নামের এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে হায়দারপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মাহবুবুর দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের ছুটিপুর পশ্চিমপাড়ার রেজাউল হকের ছেলে। তিনি ছোট শলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানা যায়, গতকাল সকালে মাহবুবুর রহমান মোটরসাইকেলে বিদ্যালয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। তিনি হায়দারপুর গ্রামে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর পড়ে যান। দুর্ঘটনায় তার পাসহ শরীরের বিভিন্ন স্থান জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাপলা খাতুন প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন। উল্লেখ্য, মোটরসাইকেল আরোহী মাহবুবের মাথায় হেলটমেট থাকায় তিনি প্রাণে বেঁচে গেছেন বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)