জীবননগরে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

আপলোড তারিখঃ 2023-05-12 ইং
জীবননগরে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর হাফেজিয়া মাদ্রসার মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইশতিয়াক আহাম্মেদ মুন্না, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মকবুল হোসেন ও মাওলানা রুহুল আমিন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আবু জার গিফারী। এছাড়াও উপস্থিত ছিলেন জীবননগর বাজারের চাল ব্যবসায়ী মোজাম্মেল হক খোকন, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, আ. মোমিন, মোশারফ হোসেন, জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ পরিচালনা কমিটির ক্যাশিয়ার আবু জাফর প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)