রায়পুর ইউনিয়ন লোকমোর্চার সভাপতির পিতার ইন্তেকাল

আপলোড তারিখঃ 2023-05-12 ইং
রায়পুর ইউনিয়ন লোকমোর্চার সভাপতির পিতার ইন্তেকাল ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হাসাদাহ: জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন লোকমোর্চার সভাপতি ও বৃহত্তর বাঁকা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাত বিশ্বাসের বাবা ওয়াব আলী বিশ্বাস (৯৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত বুধবার সন্ধ্যায় নিজ বাড়ি বালিহুদায় বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় বালিহুদা গ্রামে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। তাঁর জানাজায় অংশ নেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা, অ্যাড. বজলু রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন, সাবেক থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক সদস্য শফিকুল আলম নান্নু, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)