ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্বভার গ্রহণ করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল বাশার শিপলু। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় তিনি দায়িত্ব গ্রহণ করেন। পরে প্রথম সভার আয়োজন করা হয়। কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিপলু এ সভায় সভাপতিত্ব করেন।
এরপূর্বে স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি ও ইউনিয়ন পরিষদের ইউপি সচিব মনিরুজ্জামানসহ সকল কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে পৃথকভাবে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কেডিকে ইউপির সচিব মনিরুজ্জামান। সভায় ইউপি চেয়ারম্যান শিপলু ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা চান।
এদিকে, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান ওরফে সুরোদ্দীন আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এসময় উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের সচিব লিয়াকত আলীসহ সংরক্ষিত নারী ও সাধারণ সদস্যরা।
