ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হাসাদাহ:
জীবননগর উপজেলার হাসাদাহে একটি ভাঙারি ও প্লাস্টিকের দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ভাঙারি ব্যবসায়ী আক্তার অভিযোগ করেন, ‘আমি বেশকিছু দিন ধরে ভাঙারির ব্যবসা করি। কিছুদিন আগে এর পাশাপাশি প্লাস্টিকের বোতলের ব্যবসা শুরু করি। গত সোমবার রাতে শত্রুতামূলক আমার প্লাস্টিকের বোতলে কে বা কারা আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের বাড়ির লোকজন এসে আগুন নেভায়।’
তিনি আরও বলেন, ‘গত মঙ্গলবার আমি দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। রাতে পাহারার জন্য ভুট্ট নামের এক ব্যক্তিকে রেখে গিয়েছিলাম। তবে দুষ্কৃতকারীরা দ্বিতীয় দফায় আবার প্লাস্টিকের বোতলে আগুন ধরিয়ে দেয়। পরে ভুট্ট টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভায়। এ বিষয়ে হাসাদাহ পুলিশ ক্যাম্পে অভিযোগ করেছি।’
