জীবননগর হাসাদাহে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-05-11 ইং
জীবননগর হাসাদাহে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হাসাদাহ: জীবননগর উপজেলার হাসাদাহে নাক, কান, গলা ও গাইনিবিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে হাসাদাহ আরআরএফ-এর অফিসে এ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে। স্বাস্থ্য ক্যাম্পে হাসাদাহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৬২ জন নারী-পুরুষ ও শিশুদের স্বাস্থ্যসেবা দেন ডা. রাগবীর হোসেন ও মেহবুবা নাজনীন হক ছন্দা। এতে প্রধান অতিথি ছিলেন হাসাদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও নবনির্বাচিত ইউপি সদস্য জুম্মাত আলী মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসৃচি সমন্বয়কারী আবুল হাসেম রেজা, সমাজ উন্নয়ন কর্মকর্তা সেরাফিন মন্ডল, স্বাস্থ্য কর্মকর্তা মোস্তাকিম হোসেন, শিক্ষা সুপারভাইজার রাকিবুল হাসান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)