ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
ফেসবুক গ্রুপ আলমডাঙ্গা প্রতিদিনের বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে আলমডাঙ্গা প্রতিদিনের অফিসকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা প্রতিদিন ফেসবুক গ্রুপের অ্যাডমিন প্যানেলের সদস্য ও আলডাঙ্গা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কাইরুল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ছড়াকার আহাদ আলী মোল্লা, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম ও বেলগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলা মণ্টু।
আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক আতিক বিশ্বাসের উপস্থাপনায় এসময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক শেখ শফিউদ্দিন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ সাজেদুল হক, সাইফুল ইসলাম উলু, প্রেসক্লাবের সহসম্পাদক রুনু খন্দকার, আলমডাঙ্গা প্রতিদিন অ্যাডমিন প্যানেলের সদস্য ও সাংবাদিক মীর ফয়সাল, সাংবাদিক সেলিম বাবু, বসিরুল ইসলাম প্রমুখ।
