চোরাই ট্রাক উদ্ধার; চোরচক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩

আপলোড তারিখঃ 2023-05-11 ইং
চোরাই ট্রাক উদ্ধার; চোরচক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চোরাই ট্রাক ও বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আন্তঃজেলা চোরচক্রের মূলহোতাসহ ৩ জনকে। গতকাল বুধবার বেলা ৩টার দিকে দর্শনা থানার আকন্দবাড়ীয়া গ্রামের দর্শনা ফিলিং স্টেশনের অদূরে অভিযান চালিয়ে চোরাই ট্রাক ও বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আজিমপুর গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে আকাশ মিয়া (২০), দর্শনা আনোয়ারপুর হঠাৎপাড়ার হামিদের ছেলে ইনতাজ (২৩) ও একই এলাকার মৃত মালেকের ছেলে জোবায়ের হোসেন ডন (২৫)। গতকাল জেলা গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আলীমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল দর্শনায় অভিযান পরিচালনা করে। অভিযানে দর্শনা-জীবননগর সড়কের আকন্দবাড়ীয়া গ্রামের কিরামত আলীর মোটর গ্যারেজের সামনের ফাঁকা স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি চোরাই ট্রাক ও বিভিন্ন চোরাই যন্ত্রাংশ উদ্ধার করে ডিবি। এসময় দর্শনার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ইনতাজ, জোবায়ের হোসেন ডন ও আকাশ মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের পিসি/পিআর পর্যালোচনা করে দেখা যায়, তারা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। তাদের নামে বিভিন্ন জেলায় ১২টির বেশি চুরির মামলা আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, গত ১২ এপ্রিল রাতে তাদের অন্যান্য সহযোগীরা ফরিদপুর সদর থানার ট্যাপাখোলা বেড়িবাঁধ এলাকা থেকে ট্রাকটি চুরি করেন। পরে বিভিন্ন স্থানে ট্রাকের বেশকিছু যন্ত্রাংশ বিক্রি করে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)