জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-05-10 ইং
জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী অফিসার (অ.দা.) তিথি মিত্রের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দীন, জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যাপক জসীম উদ্দীন, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, হাসাদহ ইউপির চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ^াস, বাঁকা ইউপির চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, মনোহরপুর ইউপির চেয়ারম্যান সোহরাব হোসেন খান, আনসার ভিডিপি কর্মকর্তা চায়না খাতুন। সভায় বক্তারা বলেন, জীবননগর উপজেলায় সম্প্রতি মোটরসাইকেল চুরি বেড়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে। জীবননগরে মাদকসেবী ও কারবারীদের আনাগোনা বন্ধে বিজিবি সদস্যদের তৎপরতা জোরদার করতে হবে। অনুষ্ঠানের সভাপতি তিথি মিত্র ইউপি চেয়ারম্যানদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কাজ বন্ধের জন্য এলাকার সূধি ব্যক্তিদের নিয়ে উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করার জন্য বলেন। তিনি বলেন, জীবননগর বাজার কমিটি গঠন করে বাজারে সিসি ক্যামেরা ও পাহারার ব্যবস্থা করা হলে কিছুটা হলেও চুরি ও ছিনতাই রোধ করা সম্ভব হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)