হরিণাকুণ্ডুতে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

আপলোড তারিখঃ 2023-05-10 ইং
হরিণাকুণ্ডুতে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় আমিরুল ইসলামকে (৩৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ষোঘণা করেন। আমিরুল ইসলাম হরিণাকুণ্ডু উপজেলার ভায়না গ্রামের আব্দুল লতিফের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসাইল হোসেন জানান, ২০০৮ সালের ১৫ মে হরিণাকুণ্ডু উপজেলার সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করেন আমিরুল ইসলাম। দুই দিন ঝিনাইদহ শহর ও হরিণাকুণ্ডুর সাতব্রীজ এলাকায় আটকে রেখে তাকে ধর্ষণ করেন। ১৭ মে ঝিনাইদহ শহরের কলারহাট এলাকায় তাকে ফেলে পালিয়ে যান আমিরুল। এ ঘটনায় ২৯ মে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে হরিণাকুণ্ডু থানায় আমিরুলকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ২৯ জুলাই আমিরুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘদিন বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলার একটি ধারায় আমিরুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা এবং অপর একটি ধারায় ১৪ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকার জরিমানা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)