কালীগঞ্জে অগ্নিকাণ্ড নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী আহত

আপলোড তারিখঃ 2023-05-10 ইং
কালীগঞ্জে অগ্নিকাণ্ড নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী আহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে আল্লার দান ইলেকট্রনিক্স নামের একটি দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে কালীগঞ্জ থানা সংলগ্ন আল্লার দান ইলেকট্রনিক্সে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, সকালে ওই দোকানে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আতঙ্ক সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে আসে। এরপর স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আল্লার দান ইলেকট্রনিক্সের পাশের দোকান মোল্লা ট্রেডার্সও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে আনুমানিক ১ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন দোকান মালিক। ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুস সালাম বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করেছে। দেড় ঘণ্টার বেশি সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে। আগুন নেভাতে গিয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ আহত হয়েছেন। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)