ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের উদয়পুর কাঠাভাঙ্গা স্কুলে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মেলা আয়োজক কমিটির সভাপতি মখলেসুর রহমান এ মেলার উদ্বোধন করেন। এ সময় স্কুল ম্যানিজিং কমিটির সদস্যরা ও প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলা মাঠে বাড়তে থাকে ভিড়, কানায় কানায় পূর্ণ হয় মেলার মাঠ। মেলায় পসরা সাজিয়ে বিকিকিনি করতে দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেলায় কিছু অসাধু ব্যক্তি জুয়ার আসর বসিয়েছিল। বিষয়টি থানায় জানালে ডিএসবির এসআই কায়েস এসে জুয়া খেলা বন্ধ করে দেন।
