চুয়াডাঙ্গার মোমিনপুরে নবী চৌধুরীকে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2017-08-10 ইং
চুয়াডাঙ্গার মোমিনপুরে নবী চৌধুরীকে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুরে পূর্ব শত্রুতার জেরে নবী চৌধুরী (৪২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। গতকাল রাত সাড়ে ৮ টার দিকে এঘটনা ঘটে। আহত নবী চৌধুরী মোমিনপুর গ্রামের নওদাপাড়ার মৃত: মফিজ উদ্দীন মন্ডলের ছেলে। এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে নবী চৌধুরী নিজ ব্যক্তিগত কাজ শেষে মটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে মোমিনপুর রেলগেটের অদুরে পৌছালে ফারুক চেয়ারম্যান নিজের রাইফেলের বাট দিয়ে নবী চৌধুরীকে পিটিয়ে ও মাথায় জখম করে। পরে নবী চৌধুরী পালিয়ে রক্ষা পাই। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে চুয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হকের নিকট জানতে চাইলে তিনি বলেন, এখানে দুই গ্রুপের মারামারি হয়ছে। আর মোমিনপুর, নিলমনিগঞ্জ মাছেরদাড়ি গ্রামের লোকজনের মারামারি করতে কোন কারণ লাগে না। তারা হাটতে হাটতে গেলে গায়ে বাতাস লাগলেই মারামারি শুরু করে দেয়। তবে তিনি বলেন কামাল হোসেন নামের এক ব্যক্তি এ বিষয়ে একটি অভিযোগ করেন। তবে ব্যবস্থা নেয়ার মত কোন অপ্রতিকর ঘটনা সেখানে ঘটে নাই। এ বিষয়ে ফারুক চেয়ারম্যানের সাথে কোন ভাবেই যোগাযোগ করা সম্ভব হয় নাই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)