চুয়াডাঙ্গায় নবীন আইনজীবীদের বরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-05-08 ইং
চুয়াডাঙ্গায় নবীন আইনজীবীদের বরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নবীন আইনজীবীদের বরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা দুইটায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চুয়াডাঙ্গা জেলা ইউনিট। এতে সভাপতিত্ব করেন ফোরামের চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি অ্যাড. সাইদ মাহমুদ শামীম রেজা ডালিম। এসময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাড. মানজার আলী জোয়ার্দ্দার, অ্যাড. এরসাদ আলী, সিনিয়র আইনজীবী মারুফ সরোয়ার বাবু, অ্যাড. শাহজাহান মুকুল, অ্যাড. আব্দুল খালেক, অ্যাড. মানি খন্দকার, অ্যাড. সাহিন আক্তার, অ্যাড. পারভেজ, অ্যাড. শাহজামালসহ আইনজীবী ফোরামের সদস্যবৃন্দ। ফোরামের চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ হেদায়েত হোসেন আসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নবীন আইনজীবীদের বরণ করে নেন। নবীন আইনজীবীরা হলেন রোকনুজ্জামান. মামুন আর রশিদ. শামীম ইকবাল, সাজু আহাম্মেদ, আলপনা খাতুন, কালাম উদ্দীন, ইখলাসুজ্জামান, আল-আমিন বিশ্বাস মোহাম্মদ, তৌসিফ হোসেন, সুলতান মির্জা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)