আলমডাঙ্গায় নেতা-কর্মীদের সঙ্গে এমপি ছেলুন জোয়ার্দ্দারের মতবিনিময়

আপলোড তারিখঃ 2023-05-06 ইং
আলমডাঙ্গায় নেতা-কর্মীদের সঙ্গে এমপি ছেলুন জোয়ার্দ্দারের মতবিনিময় ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা বধ্যভূমিতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল শনিবার বেলা ১১ টার দিকে দলীয় তিনি নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধু আজীবন লড়াই-সংগ্রাম করে মানুষের অধিকার আদায় করেছেন। পাকিস্তানীদের বিরুদ্ধে ২৩ বছর আন্দোলন করতে গিয়ে প্রায় ১৪ বছর জেলে কাটিয়েছেন।’ তিনি আরও বলেন, জাতির পিতার স্বপ্ন আজকে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সম্পন্ন করতে কাজ করছেন।’ এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ব্যবসায়ী লিয়াকত আলী লিপু মোল্লা, থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, জেলা পরিষদের সদস্য মনজুর রহমান জান্টু, সাবেক সদস্য মিজানুর রহমান মিজান, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, মাহমুদুল হাসান চঞ্চল, তরিকুল ইসলাম, আসিকুর রহমান ওল্টু, প্রেসক্লাবের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহিদা খাতুন, আব্দুর রাজ্জাক, মকবুল হোসেন, সৈয়দ সাজেদুল হক, আব্দুল মালেক, রঞ্জু মিয়া, মকবুল মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, ওয়াড সভাপতি জাহাঙ্গির হোসেন, সাবেক যুবলীগ নেতা আবু ছিদ্দিকী টগর, যুবলীগ নেতা আসাদুজ্জামান টুটুল, সৈকত খান, মিরাজুল ইসলাম, রঞ্জু, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল হক,,সৈয়কত, সাবেক প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাকিব, নাজিম, রাহুল, মশিউর, পলাশ, শিহাব প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)