দর্শনায় তাড়ি ব্যবসায়ীর দুই মাসের জেল

আপলোড তারিখঃ 2023-05-06 ইং
দর্শনায় তাড়ি ব্যবসায়ীর দুই মাসের জেল ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় অভিযান চালিয়ে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল শনিবার বিকেলে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের স্কুল মাঠপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে সদর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে সাজাসহ জরিমানা করেন। সাজাপ্রাপ্ত জিয়াউর রহমান (৪৫) একই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। জানা গেছে, গতকাল বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাসের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীয়ত উল্লাহ ও পরিদর্শক ভূপতি কুমার বর্মন দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের স্কুল মাঠপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মৃত শুকুর আলীর ছেলে জিয়াউর রহমানকে ১০ লিটার তাড়িসহ আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)