দামুড়হুদায় ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কা

আপলোড তারিখঃ 2023-05-06 ইং
দামুড়হুদায় ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার ডুগডুগি বাজারে দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকের পেছনে ধাক্কায় রানা খান (৩৯) নামের এক চালক আহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকের পেছনে ধাক্কা দেয় প্রাইভেট কারটি। আহত রানা উপজেলার দর্শনা পুরাতন বাজার পাড়ার মৃত ইমরান খানের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি পশুরহাটের সামনে পাকা রাস্তার ওপর একটি বালুভর্তি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে সিগনাল জ্বালিয়ে দাঁড়িয়ে ছিলো। এ সময় বাজারের পাশ দিয়ে যাওয়া একটি প্রাইভেট ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। আহত হন গাড়ির চালক রানা খান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বালুভর্তি ট্রাক এবং প্রাইভেট কারটি দামুড়হুদা মডেল থানা হেফাজতে নেওয়া হয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে ডুগডুগি বাজারে রাস্তায় দাঁড়িয়ে একটি ট্রাক দাঁড়িয়ে ছিলো। এসময় ট্রাকের পেছনে একটি প্রাইভেট সজোরে ধাক্কা মারে। এতে পাইভেট কারের চালক আহত হন। রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত আহতকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)