কার্পাসডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত ২

আপলোড তারিখঃ 2023-05-06 ইং
কার্পাসডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত ২ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুজন গুরুতর জখম হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে কার্পাসডাঙ্গার কাস্টমমোড়ে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা জখম দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেয়। আহতরা হলেন কুড়ালগাছি ইউনিয়নের চাকুলিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে মিলন হোসেন (২৮) ও কার্পাসডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেন দলুর ছেলে এসএসসি পরীক্ষার্থী সিফাত হোসেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে মিলন বাইসাইকেল নিয়ে কাস্টমমোড়ে পৌঁছালে সিফাত মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে দুজনই গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে পাশের একটি ক্লিনিকে নেয়। তবে জখম গুরুতর হওয়ায় ক্লিনিক থেকে দুজনকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জখম দুজনকে চিকিৎসা দেন। সেখান থেকে মোটরসাইকেল চালক সিফাত প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মিলনকে ভর্তি রাখেন চিকিৎসক। এদিকে, খবর পেয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)