দর্শনায় ১২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

আপলোড তারিখঃ 2023-05-06 ইং
দর্শনায় ১২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১ ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিলসহ মো. হাদী (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে দর্শনার ঝাঁঝাডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বিকেলে বিষয়টি নিশ্চিত করেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ। দর্শনা থানা-পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে গতকাল সকালে থানার উপপরিদর্শক (এসআই) তাইফ্জ্জুামান ও মো. সুজন আলী সঙ্গীয় ফোর্সসহ ঝাঁঝাডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় ১২০ বোতল ফেনসিডিলসহ মো. হাদীকে গ্রেপ্তার করা হয়। এসময় পালিয়ে যান আরও একজন। ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, মো. হাদীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)