ছবির ক্যাপশন:
দর্শনা অফিস:
চুয়াডাঙ্গার দর্শনা-মুজিবনগর সড়কের ১৪৯ কোটি টাকা ব্যায়ে রাস্তা নির্মাণের সাথে সংযুক্ত ৮০০ মিটার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১ টায় দর্শনা কেরু চিনিকালের প্রধান ফটকের সামনে এই ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর প্রধান অতিথি থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা রোড অ্যান্ড হাইওয়ের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মনসুর বাবু, দর্শনা পৌরসভার নব নির্বাচিত মেয়র আতিয়ার রহমান হাবু।
এসময় উপস্থিত ছিলেন ঠিকাদার জহুরুল ইসলাম, দর্শনা পৌরসভার প্যানেল মেয়র রবিউল হক সুমন, কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, কেরুজ চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. শাহাব উদ্দীন, ইদ্রিস আলী, কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি তৈয়ব আলী, দামুড়হুদা উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান খাঁন প্রমুখ।
