মহেশপুরে পৌনে ২ কোটি টাকার স্বর্ণসহ আটক ২

আপলোড তারিখঃ 2023-05-06 ইং
মহেশপুরে পৌনে ২ কোটি টাকার স্বর্ণসহ আটক ২ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি অভিযান চালিয়ে পৌনে দুই কোটি টাকার স্বর্ণেল বারসহ দুজনকে আটক করেছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রাম থেকে স্বর্ণেরবারগুলো উদ্ধার করা হয়। এ সময় পাচারকারী পলিয়ানপুর গ্রামের সাদির আলী মন্ডলের ছেলে আছানুর রহমান ও একই গ্রামের চয়ন মন্ডলের ছেলে নবিছদ্দিন মন্ডলকে আটক করা হয়। উদ্ধারকুত ২০টি স্বর্ণের বারের ওজন ২ কেজি ৩৩১ দশমিক ১২ গ্রাম। মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা গতকাল শুক্রবার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, দুজন পলিয়ানপুর এলাকা দিয়ে স্বর্ণ পাচারের জন্য সীমান্তের দিকে যাচ্ছে। খবর পেয়ে বিজিবি সদস্যরা মহেশপুরের কাজীরবেড় গ্রামে তল্লাশি চৌকি স্থাপন করে। রাত ১০টার দিকে আছানুর ও নবিছদ্দিনকে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবির সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে কস্টেপ দিয়ে পেঁচানো ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়। বিজিবির এই অধিনায়ক জানান, কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে এই স্বর্ণের বারগুলো বহন করা হচ্ছিল। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো শুক্রবার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)