হরিণাকুণ্ডুতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা

আপলোড তারিখঃ 2023-05-05 ইং
হরিণাকুণ্ডুতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার উপজেলার ৮ নম্বর চাঁদপুর ইউনিয়নের কন্যাদহ গ্রামের মাঠে কৃষক সোলাইমান হোসেনের আড়াই বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়। ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব রানা হামিদের নেতৃত্বে এ ধান কাটা কার্যক্রমে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আহাদুর রহমান খোকন, হরিণাকুণ্ডু উপজেলা শাখার আহ্বায়ক ফিরোজ সালাউদ্দিন, ঝিনাইদহ সদর উপজেলার সভাপতি বিশ^াস ওহিদুজ্জামান উজ্জল, জেলা কমিটির সদস্য রেজওয়ানুল হক রিপন, সোহেল রানা, চাঁদপুর ইউনিয়নের সভাপতি রাকিব হোসেন, সাধারণ জাহিদ হোসেন, আওয়ামী লীগ নেতা লিটন হোসেন মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা রুবেল রানা, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল ইসলাম ঈশাসহ অর্ধশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব রানা হামিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সার্বিক সহযোগিতায় তারা জেলাব্যাপী অসহায় কৃষকদের পাকা ধান কেটে ঘরে তুলে দিতে সহযোগিতা করছে। বৃহস্পতিবার এক কৃষকের আড়ই বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়েছে। এই কর্মসূচি অব্যাহত থাকবে। কৃষক সোলাইমান হোসেন বলেন, ‘ঝড়-বৃষ্টির সময় চলছে। শ্রমিকের মজুরিও অনেক বেশি। ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। স্বেচ্ছাসেবক লীগের ছেলেরা আমার পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়ায় আমি খুশি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)