জীবননগরে ১৩ লিটার চোলাই মদসহ দুজন আটক

আপলোড তারিখঃ 2023-05-04 ইং
জীবননগরে ১৩ লিটার চোলাই মদসহ দুজন আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে চোলাই মদসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বুধবার সকালে জীবননগর উপজেলার পাথিলা গ্রামে অভিযান চালিয়ে ১৩ লিটার চোলাই মদসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- পাথিলা গ্রামের শ্রী সনজিত সর্দারের স্ত্রী শ্রীমতি স্বপ্না রাণী (৩৫) ও একই এলাকার শ্রী দিলীপ কুমারের ছেলে শ্রী বিধান কুমার (৩৪)। জানা গেছে, গতকাল সকাল সাতটার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহের নেতৃত্বে পরিদর্শক ভূপতি কুমার বর্মন, উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে স্বপ্না রানীর বাড়িতে অভিযান চালিয়ে ৫ লিটার চোলাই মদসহ তাকে আটক করে। পরে পৌনে ৮টার দিকে বিধান কুমারের বাড়িতে অভিযান চালিয়ে ৮ লিটার চোলাই মদসহ তাকে আটক করে। আটক দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলাসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)