মেহেরপুরে র‌্যাবের অভিযানে গাঁজাসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2023-05-02 ইং
মেহেরপুরে র‌্যাবের অভিযানে গাঁজাসহ যুবক আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মামুন ওরফে মুন্না হোসেন মণ্ডল (১৯) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে গোপন সংবাদ পেয়ে সিপিসি মেহেরপুর ক্যাম্পের একটি দল কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ধর্মদহ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মামুন ওরফে মুন্না হোসেন মন্ডলকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে র‌্যাব। আটককৃত মামুন ধর্মদহ গ্রামের মকবুল হোসেন মন্ডলের ছেলে। গতকাল রাতে র‌্যাব-১২, সিপিসি-মেহেরপুরের গাংনী ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার গোলাম ফারুক সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে, আটককৃত মাদক ব্যবসায়ী মামুন দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলাসহ পাশ্ববর্তী জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিলো। আটকের পর আসামি মামুনের বিরুদ্ধে পরবর্তী আইনানূগ পদক্ষেপ গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)