কার্পাসডাঙ্গায় ভিডাব্লিউবি’র চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

আপলোড তারিখঃ 2023-05-02 ইং
কার্পাসডাঙ্গায় ভিডাব্লিউবি’র চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নে ভিডাব্লিউবি’র চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২০২৩-২০২৪ অর্থবছরের আওতায় ভিডব্লিউবি কার্ডধারী ৪৪৫ জন সুবিধাভোগীদের মাঝে এপ্রিল মাসের বরাদ্দকৃত ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অপর দিকে, দামুড়হুদার সীমান্তবর্তী কুতুবপুর গ্রামের জামসেদ আলীর অসুস্থ স্ত্রীকে আর্থিক অনুদানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, সচিব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)