শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের কর্মী সমাবেশ

আপলোড তারিখঃ 2023-05-02 ইং
শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের কর্মী সমাবেশ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের আয়োজনে সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা যুবলীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা ও নৌকাকে বিজয় করতে যুবলীগকে কাজ করতে হবে। পরিচ্ছন্ন, মেধাবী, পরিশ্রমী ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত স্বাধীনতার স্বপক্ষের যুবকদের তৃণমূল পর্যায় থেকে আরও সুসংগঠিত শক্তিশালী করে চুয়াডাঙ্গা জেলা যুবলীগকে স্মার্ট যুবলীগ হিসেবে রূপান্তর করা হবে।’ এসময় তিনি উপস্থিত নেতা-কর্মীদের সাংগঠনিক দিকনির্দেশনাসহ দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশরত্ন শেখ হাসিনার সকল জনকল্যাণমূলক কাজে নিজেদের সম্পৃক্ত থাকার আহ্বান জানান। সমাবেশে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী ও হাফিজুর রহমান হাপু। সমাবেশে আরও বক্তব্য দেন যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম ও সাবেক ছাত্রলীগ নেতা রামীম হোসেন সৈকত। শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাহাফুজুর রহমান, ইউনিয়ন যুবলীগ নেতা মমিন, আবু সাইদ, লিমন, আব্বাস, মজিবুল, কাশেম, মাসুদ, মোহাম্মদ, রাজু, শামীম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)