জীবননগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আপলোড তারিখঃ 2023-05-02 ইং
জীবননগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: জীবননগরে অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে জীবননগরে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এছাড়া জীবননগর উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট (স্যানিটারি ইন্সপেক্টর) আনিছুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দলের সহযোগিতায় অভিযানে মুদি দোকান, কনফেকশনারি, কসমেটিকস, তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। জানা গেছে, অভিযানে মেসার্স মুজাহিদ ফুডে মেয়াদোত্তীর্ণ, আমদানিকারকের ট্যাগ ও মূল্যবিহীন অবৈধ বিদেশি পণ্য বিক্রির অপরাধে দোকানের মালিক মো. মোজাফফর হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা, মেসার্স লিটন কসমেটিকসের মালিক মো. মনিরুজ্জামানকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ৭ হাজার টাকা এবং মেসার্স হাজী আব্দুস সাত্তার অ্যান্ড সন্সের মালিক মো. মোস্তফা কামালকে প্রতিষ্ঠানে পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সবাইকে সতর্ক করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)