জীবননগরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত

আপলোড তারিখঃ 2023-05-02 ইং
জীবননগরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে সড়ক দুর্ঘটনায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত সোমবার সকালে জীবননগরের মহানগর সিনেমা হলের পাশে মুকুল টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনছার আলী জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহানগর দক্ষিণপাড়ার মৃত ইয়াজ উদ্দিনের ছেলে। স্থানীয় সূূত্রে জানা গেছে, গত সোমবার সকালে আনছার আলী অসুস্থতার কারণে ওষুধ কেনার জন্য বাইসাইকেলে জীবননগর বাজারের দিকে যাচ্ছিল। তিনি টাওয়ারের সামনে পৌঁছালে ঠিকাদার ব্যবসায়ী জাকাউল্লার মোটরসাইকেলে হালকা ধাক্কা লেগে তিনি রাস্তার ওপর পড়ে যান। পরে জাকাউল্লাহ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জীবননগর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা বলেন, জীবননগর পৌর শহরে একটি দুর্ঘটনায় আনছার আলী নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় লাশ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)