নাগদাহ ও আইলহাঁস ইউপির নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ

আপলোড তারিখঃ 2023-05-02 ইং
নাগদাহ ও আইলহাঁস ইউপির নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ও আইলহাঁস ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা পরিষদের হলরুমে দুই ইউনিয়নের ২৪ জন ইউপি সদস্য শপথ গ্রহণ করেন। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আপনারা যারা নির্বাচিত হয়েছেন, আপনাদের জনপ্রিয়তা ছিল বিধায় জনগণ আপনাকে ভোট দিয়েছে। আপনাদের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন। কাজ করতে গেলে সমালোচনা হবে, সেই ভয়ে ঘরে বসে থাকা যাবে না। মনে রাখবেন, সরকারের অনেক সীমাবদ্ধতা আছে, আপনারা তৃণমূলের স্থানীয় সরকার।’ শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (অপারেশন) একরাম হোসেন, ইউপি চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ বিপুল ও মিনহাজ উদ্দিন বিশ্বাস। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম ও মডেল মসজিদের ইমাম মাসুদ কামাল। সভায় নাগদাহ ও আইলহাঁস দুই ইউনিয়নের সাধারণ ও সংরক্ষিত আসনের মোট ২৪ জন ইউপি সদস্যকে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)