জীবননগরে ৫৩ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2023-05-02 ইং
জীবননগরে ৫৩ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: জীবননগর থেকে ৫৩ বোতল ফেনসিডিলসহ মো. শাহিন হাসান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া হারদাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৬। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া হারদাপাড়া গ্রামে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মো. শাহিন হাসানকে ৫৩ বোতল ফেনসিডিল, একটি মোবাইল ও দুটি সিমকার্ডসহ গ্রেপ্তার করা হয়। পরে জব্দ মালামালসহ তাকে জীবননগর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)