ঝিনাইদহে গাড়িচালকদের দক্ষতা সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

আপলোড তারিখঃ 2023-05-01 ইং
ঝিনাইদহে গাড়িচালকদের দক্ষতা সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ স্লোগানে ঝিনাইদহে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গতকাল রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা বিআরটিএ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে জেলা বিআরটিএ। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৬ উপজেলার শতাধিক পেশাজীবী গাড়িচালক অংশ নেন। প্রশিক্ষণ দেন জেলা বিআরটিএর সহকারী পরিচালক আতিয়ার রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্রীরূপ মজুমদার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মেহেদি হাসান, বিআরটিএ’র পরিদর্শক প্রকৌশলী এস এম সবুজ ও ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান। প্রশিক্ষণ কর্মশালায় চালকদের সড়ক দুর্ঘটনা রোধে করণীয় নানা বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)