আলমডাঙ্গায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

আপলোড তারিখঃ 2023-05-01 ইং
আলমডাঙ্গায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় বিয়ের দাবিতে প্রেমিক রাজিবুলের বাড়িতে দুই দিন ধরে অনশন করেছেন মধুমালা। গত শনি ও গতকাল রোববার মধুমালা রাজিবুলের বাড়িতে অনশন করেছেন তিনি। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া-হাঁটুভাঙ্গা গ্রামের মসজিদপাড়ার হকাজ্জেলের ছেলে রাজিবুলের বাড়িতে অনশন করছেন তার প্রেমিকা ভাংবাড়ীয়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে ও হাটবোয়ালিয়া বাজারের বঁধুয়া বিউটি পার্লারে কর্মরত মধুমালা। এদিকে হকাজ্জেল ও তার স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে। মধুবালা বলছে, বিয়ে না করে সে ঘরে ফিরবে না। এ দাবিতে গ্রামের মানুষও মধুবালার পাশে দাঁড়িয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, রাজিবুল মেয়েটির সঙ্গে চলাচল করত। তাহলে বিয়ে করতে আপত্তি কেন? মধুমালা জানান, ৬ মাস যাবৎ রাজিবুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন পার্কে ঘুরতে নিয়ে যাওয়া ও শারীরিক সম্পর্ক গড়ে তোলেন রাজিবুল। তিনি বলেন, ‘রাজিবুল আর আমি একই মার্কেটে কর্মরত। সেই সুবাদে প্রতিদিনই দেখা হতো। সে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিয়ের প্রলোভন দেখায়। কয়েকদিন আগেও মার্কেটে আমাদের গোপনে প্রেম আলাপ করতে কয়েকজন দেখে ফেলে। এতে লোকজন জানাজানি হয়। তখন রাজিবুল বলেন, বেশি লোকজন জানাজানি হলে আমার বাড়ি চলে আসবে। এখন রাজিবুলের কথা মতোই তার বাড়িতে অবস্থান নিয়েছি বিয়ের দাবিতে। কিন্তু তার বাবার উপস্থিতি ও আত্মীয়-স্বজনের চাপের মুখে রাজিবুল আমাকে ফেলে বাড়ি থেকে পালিয়ে যায়। রাজিবুলের কারণে এলাকায় আমার মানসম্মান সব গেছে। কোথাও মুখ লুকোবার জায়গাটুকুও নেই। কে বিয়ে করবে আমাকে এতো কিছু জানার পর? এ জন্য আমি রাজিবুলের সঙ্গে বিয়ে না করে বাড়ি ফিরবো না। এ বিষয়ে জানতে রাজিবুলের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এদিকে রাজিবুল ও মধুমালার প্রেম কাহিনী শুনতে ও অনশন দেখতে আশেপাশের গ্রামগুলো থেকে শতশত নারী-পুরুষ ভিড় জমাচ্ছে হকাজ্জেলের বাড়িতে। এ ঘটনায় এলাকার চায়ের দোকানসহ গুরুত্বপূর্ণ মোড়ে আলোচনা সমালোচনা চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)