গাংনীর নওপাড়ায় প্রবাসীর ভূষিমালের গোডাউনে অগ্নিকাণ্ড

আপলোড তারিখঃ 2023-05-01 ইং
গাংনীর নওপাড়ায় প্রবাসীর ভূষিমালের গোডাউনে অগ্নিকাণ্ড ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নওপাড়া গ্রামের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নওদাপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গোডাউনে থাকা ২৮ লাখ টাকার পাট ও তামাক পুড়ে গেছে বলে জানায় গোডাউনের মালিক প্রবাসী দেলোয়ারের শ্বশুর খোকন মেম্বার। তিনি বলেন, দেলোয়ার সিঙ্গাপুরে অবস্থান করায় আমি গোডাউনে পাট ও তামাক ক্রয় করে গুদামজাত করি। কিন্তু কে বা কারা শত্রুতামূলকভাবে গোডাউনে আগুন লাগিয়ে দিয়েছে। এতে গোডাউনে থাকা প্রায় ২৮ লাখ টাকার পাট ও তামাক পুড়ে ছাই হয়ে গেছে। এ বিষয়ে বামুন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ইসাহাক আলী বিশ্বাস জানান, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সকাল ৭টা পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ঘটনাটির সূত্রপাত কীভাবে ঘটেছে, তা নির্ণয় করা সম্ভব হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)