ঝিনাইদহে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2023-04-30 ইং
ঝিনাইদহে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলা থেকে ২৩ বোতল ফেনসিডিলসহ ইবরাহীম মণ্ডল ওরফে ইব্রা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ভবানীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। ইব্রা একই গ্রামের পিরু মণ্ডলের ছেলে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আবুল খায়ের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেতাই চণ্ডীপুর পুলিশ ক্যাম্পের আইসি মনিরুজ্জামান ও এএসআই খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে ২৩ বোতল ফেনসিডিলসহ ইবরাহীমকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)