আলমডাঙ্গায় কৃষকের ধান কেটে দিলেন কৃষক লীগের নেতা-কর্মীরা

আপলোড তারিখঃ 2023-04-28 ইং
আলমডাঙ্গায় কৃষকের ধান কেটে দিলেন কৃষক লীগের নেতা-কর্মীরা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক লাল্টু মিয়ার দুই বিঘা জমির ধান কেটে দিয়েছেন উপজেলা ও পৌর কৃষক লীগের নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কালিদাসপুর উত্তরপাড়ার মাঠে লাল্টু মিয়ার ধান কেটে দেন তাঁরা। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, উপজেলা কৃষক লীগের সভাপতি আজিজুল হক, পৌর কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্র নাথ সাহা, সাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সহসভাপতি মহন মিয়া, মহিলাবিষয়ক সম্পাদক সামছাদ রানুসহ উপজেলা ও পৌর কৃষক লীগের নেতা-কর্মীরা। নাজমুল হক পানু বলেন, ‘কৃষক লীগের সভাপতি সমীর চন্দ এবং সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি কৃষক লীগের নেতা-কর্মীদের এই মুহূর্তে কৃষকদের পাশে দাঁড়িয়ে ধান কাটায় সহায়তা করতে বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবান্ধব। তিনি কৃষি সেক্টরের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)