দামুড়হুদায় বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের উদ্বোধন

আপলোড তারিখঃ 2023-04-28 ইং
দামুড়হুদায় বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দামুড়হুদা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্লাবের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি থেকে ফিতা কেটে বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম, দর্শনা সরকারি কলেজের প্রফেসর সুজাউদ্দৌলা, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক আসাদুজ্জামান, জামেনা খাতুন, হুসাইন ইসলাম, ফারুক হোসেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সদস্য সচিব শফিকুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)