মুজিবনগরে স্বামী পরিত্যক্তাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2023-04-27 ইং
মুজিবনগরে স্বামী পরিত্যক্তাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগরে ধর্ষণ মামলায় তরিকুল ইসলাম (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সালিশের কথা বলে ডেকে নিয়ে স্বামী পরিত্যক্তা ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে মুজিবনগর থানায় একটি মামলা করেছিলেন তিনি। এ মামলায় তরিকুলকে গ্রেপ্তার করা হয়। তরিকুল একই উপজেলার মোনাখালী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই নারীর বিয়ে হয়েছিল পাঁচ বছর আগে। সম্প্রতি তারা আলাদা থাকতেন এবং স্বামী বিরুদ্ধে তিনি আদালতে মামলা করেছিলেন। গত মঙ্গলবার মামলা মীমাংসার কথা বলে মোবাইলে ফোন করে ওই নারীকে নিজ বাড়িতে আসতে বলেন তরিকুল ইসলাম। পরে তিনি নওদাপাড়া মাঠে নির্জন স্থানে ভয়-ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় মুজিবনগর থানায় একটি মামলা করেন ওই নারী। এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, ওই নারীর এজাহারের ভিত্তিতে মেহেরপুর জেনারেল হাসপাতালে তার পরীক্ষা করা হয়। আর তরিকুলকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)