দামুড়হুদার বাস্তুপুরে কৃষকের পটল খেতে কেটে দিয়েছে দুর্বৃত্তরা

আপলোড তারিখঃ 2023-04-27 ইং
দামুড়হুদার বাস্তুপুরে কৃষকের পটল খেতে কেটে দিয়েছে দুর্বৃত্তরা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তুপুর গ্রামের আয়নাল হকের ১০ কাঠা জমির পটল খেত কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত রাতে গ্রামের ছাতিমতলা মাঠে এ ঘটনা ঘটে। পটল খেতের মালিক কৃষক আয়নাল হক জানান, তিনি মাঠে দেড় বিঘা জমিতে পটলের চাষ করেছেন। বুধবার সকালে বিক্রির জন্য মাঠে পটল তুলতে গেলে দেখেন কেউ তার ১০ কাঠা জমির পটল গাছ কেটে দিয়েছে। তিনি বলেন, এই খেত প্রস্তুত করতে তার দেড় লাখ টাকার বেশি খরচ হয়েছে। এ বিষয়ে দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান বলেন, পূর্বে এই উপজেলায় কৃষকের খেতের ফসল নষ্ট করার নজির খুব একটা দেখা যায়নি। তবে সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় ফসল তছরুপের ঘটনা ঘটছে। ফসল রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)