ঝিনাইদহে মদ তৈরির উপকরণসহ ফল বিক্রেতা গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2023-04-27 ইং
ঝিনাইদহে মদ তৈরির উপকরণসহ ফল বিক্রেতা গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ফল ব্যবসার আড়ালে মদ তৈরির উপকরণ বিক্রি করতেন রবিউল ইসলাম। এমন অভিযোগ পেয়ে গত মঙ্গলবার রাতে ঝিনাইদহ শহরের টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। এসময় ফলের ঝুড়ির মধ্য থেকে উদ্ধার হয় ৮০ লিটার মদ তৈরির উপকরণ। রবিউল ঝিনাইদহ শহরের কাঞ্চননগরপাড়ার ফজলুর রহমানের ছেলে। ডিবি পুলিশ জানায়, রবিউল দীর্ঘদিন ধরে আঙ্গুরসহ বিভিন্ন ফল পরিচয়ে রস বিক্রি করতেন। মাদকসেবীরা এসব রস নিয়ে মদ তৈরি করে সেবন করত। রবিউলের পরিবার অভিযোগ, রবিউল ষড়যন্ত্রের শিকার। শহরের প্রতিটি দোকানেই আঙ্গুরের রস পাওয়ায় যায়। রবিউল মাদকের সঙ্গে জড়িত নয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)