দর্শনা প্রেসক্লাবে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-04-27 ইং
দর্শনা প্রেসক্লাবে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় তিন গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে দর্শনা প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। সংবর্ধনাপ্রাপ্ত তিন গুণীজন হলেন- দামুড়হুদা উপজেলার আরামডাঙ্গার কৃতী সন্তান চিকিৎসক ও লেখক জাহাঙ্গীর বিশ্বাস, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা এবং অনির্বান থিয়েটারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে সংক্ষিপ্ত আলোচনা করেন ইউএনও রোকসানা মিতা। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমান, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, নাট্যজন ব্যক্তিত্ব আনোয়ার হোসেন, সাহিত্য পরিষদের সভাপতি শাহজামাল, কবি ও সাহিত্যিক কবি আবু সুফিয়ান। আলোচনা শেষে একুশে বইমেলায় গোয়েন্দা কাহিনীসহ ৮টি বই প্রকাশিত ও বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় চিকিৎসক ও লেখক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলায় ভালো কাজের স্বীকৃতিতে ইউএনও রোকসানা মিতা ও দেশ ও বিদেশে নাট্য থিয়েটারের বিশেষ অবদান রাখায় অনির্বান থিয়েটারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে এ সম্মাননা দেওয়া হয়। দর্শনা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হানিফ মণ্ডলের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক আহসান হাবিব মামুন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওসমান আলী, চঞ্চল মেহমুদ, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ আহমেদ রয়েল, রিফাত, বাধন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)