আলমডাঙ্গায় এসএসসি ব্যাচ ‘আলোকিত ১৯৭১’-এর ঈদ পুনর্মিলনী

আপলোড তারিখঃ 2023-04-26 ইং
আলমডাঙ্গায় এসএসসি ব্যাচ ‘আলোকিত ১৯৭১’-এর ঈদ পুনর্মিলনী ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ‘আলোকিত ১৯৭১’-এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী। আলোকিত-৭১ বন্ধু সংগঠনের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আফিল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিটির উপদেষ্টা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। আলোকিত ৭১ বন্ধু সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডা. আলী আকবর আকুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কমিটির প্রচার সম্পাদক খন্দকার শাহ আলম মণ্টু, সদস্য অর্ধেন্দু কুমার সাহা, ছকির উদ্দিন, জমির উদ্দিন, আব্দুর রহিম জোয়ার্দ্দার, মোজাম্মেল হক, মোখলেসুর রহমান, বজলুর রহমান, আজগর আলী, আব্দুস সামাদ, দলিলুর রহমান, মোহন মিয়া, হারুন অর রশিদ, আব্দুল মান্নান, রইচ উদ্দিন, আজিজুল হক, বোরহান উদ্দিন, আব্দুল কাদের, সুনীল সাধুখা, ডা. মতিয়ার রহমান, মোসলেম উদ্দিন, ওমর ফারুক, আমজাদ হোসেন, আকরাম আলী প্রমুখ। গত সোমবার দিনের শুরুতেই স্কুলের গুণী শিক্ষকদের স্মৃতিচারণায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। পরে প্রয়াত শিক্ষক এবং বন্ধুদের জন্য দোয়া কামনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)