ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে ১ শ গ্রাম গাঁজাসহ জাহাঙ্গীর আলম (৩৪) নামের এক যুবককে আটক করেছে। গতকাল মঙ্গলবার থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিত সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। জাহাঙ্গীর দর্শনার সুজাতপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল এসআই সঞ্জিত সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে আলমডাঙ্গা পৌর এলাকার এক্সচেঞ্জপাড়ায় সোহাগ মোড়ে অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে আটক করে। এসময় তার কাছ থেকে ১ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে থানা হেফাজতে নিয়ে জাহাঙ্গীরের বিরুদ্ধে থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।
