ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু আলমডাঙ্গার খাসকররা ইউনিয়নের রায়সা গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত সাকারদ্দিনকে আর্থিক ও খাদ্য সহায়তা দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে মন্জু খাসকররায় পৌঁছালে ইউপি চেয়ারম্যান তাফসির আহম্মেদ লাল, জেলা পরিষদের সদস্য মজনুর রহমান জাণ্টু ও ইউপি সদস্যরা তাঁকে স্বাগত জানান। পরে আগুনে সাকারদ্দিনকে আর্থিক ও খাদ্য সহায়তা দেন।
এসময় ইউপি চেয়ারম্যান তাফসির আহম্মেদ লাল বলেন, ‘আগুনের খবর পেয়ে আমি ছুটে এসেছিলাম। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সেই সাথে তাদের কাপড়সহ খাওয়ার জন্য চাল ও অন্যান্য জিনিসপত্রের ব্যবস্থা করেছি। জেলা পরিষদের চেয়ারম্যান খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। জেলা পরিষদ থেকে টিন ও ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা করার ঘোষণা দিয়েছেন।’
উল্লেখ্য, ২৮ রমজানের সন্ধ্যায় খাসকররা ইউনিয়নের রায়সা গ্রামের গরিব সাকারদ্দিনের বাড়ি আগুন লাগে। পুড়ে একটি গরু মারা যায়।
