ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

আপলোড তারিখঃ 2023-04-26 ইং
ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছবির ক্যাপশন:
মিঠুন মাহমুদ: হালকা গোলাপী রংয়ের পদ্ম ফুলের সৌরভ ও সৌন্দর্য্য যেমন মানুষের মনকে আকর্ষণ করে, তেমনি খাদ্য ও ঔষধি গুণে সমৃদ্ধ এ ফুল অনেক জনপ্রিয়। পদ্ম ফুল অনেকের কাছে আবার বিশুদ্ধতা ও পবিত্রতার প্রতিক হিসেবে গণ্য। জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর বাওড় এবং ভারতীয় সীমান্ত ঘেষা পুটেখালি বিল। গত দুই বছর ধরে এ বিলে ফোটে গোলাপী রংয়ের অসংখ্য পদ্ম ফুল। অপরূপ এই সৌন্দর্য্য উপভোগ করতে প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। ফুলের সৌন্দর্য্য উপভোগের জন্য বেনীপুর বাওড়ে নৌকার ব্যবস্থা থাকায় দর্শনার্থীরা ফুলের কাছে গিয়ে সৌন্দর্য্য উপভোগ করছে। পাশাপাশি পুটেখালি বিলটা ভারত-বাংলাদেশের সীমানার মধ্যে অবস্থিত হওয়ায় বিলে নৌকা চালানো নিষেধ থাকায় দর্শনার্থীরা বিলের মাঝখানে যেতে পারে না। যার ফলে দূর থেকেই পদ্ম ফুলের সৌন্দর্য্য উপভোগ করছেন দর্শনার্থীরা। বেনীপুর বাওড় এবং পুটেখালি বিলের কয়েক একর পতিত জমিতে হাজার হাজার গোলাপী পদ্ম ফুল ফুটে আছে। পদ্মর অপরূপ সৌন্দর্য্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে প্রকৃতি প্রেমীরা ছুটে আসছে। দেখতে আসা দর্শনার্থীরা নিজেদের স্মৃতি ধরে রাখতে ক্যামেরাবন্দি হচ্ছেন। চোখ জুড়ানো সবুজ দিগন্ত বিলে গাড় সবুজ পাতার মাঝে হালকা গোলাপী রঙের পদ্মফুলের উকি। ফোটা পদ্মর সাথে কুঁড়িগুলো মাথা তুলেছে নতুন করে ফোটার আশায়। সবুজ পাতা আর গোলাপী পদ্মর মিলন মেলায় মনের আনন্দে নির্ভয়ে বিচরণ করছে পানকৌড়ি আর ডাহুক। পদ্মফুল দেখতে আসা জীবননগর শহরের তরুণ যুবক আমিনুর রহমান বলেন, ‘পদ্মফুল দেখতে খুব সুন্দর, এ জন্য সবাই মিলে দেখতে এসেছি। এখানে এসে অনেক আনন্দ লাগছে আমাদের।’ ৪ নম্বর সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসাবুল ইসলাম মিল্টন বলেন, বেনীপুর বাওড় ও ভারতের অংশ পুটেখালি বিলে এ বছর অনেক পদ্মফুল ফুটেছে। এখানে ফুল দেখতে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছে। বিশেষ করে ঈদ শেষে মানুষ বিনোদন নেওয়ার জন্য এখানে আসছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)