শিক্ষাবিদ অধ্যক্ষ আফসার উদ্দীনের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

আপলোড তারিখঃ 2023-04-26 ইং
শিক্ষাবিদ অধ্যক্ষ আফসার উদ্দীনের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের বিশিষ্ট শিক্ষাবিদ ও সিনিয়র সাংবাদিক আসিফ কাজলের ছোট চাচা মরহুম অধ্যক্ষ আফসার উদ্দীন আহম্মেদের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। দিবসটি পালনে পারিবারিকভাবে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া, বংকির ও কালুহাটি গ্রামে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ২০০৭ সালে ২৬ এপ্রিল অধ্যক্ষ আফসার উদ্দীন আহম্মেদ ঢাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। সে সময় তিনি ঢাকার মিরপুর শহীদ জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন। শিক্ষাবিদ আফসার উদ্দীন আহম্মেদ ঝিনাইদহ সদর উপজেলার রামনগর এ এন্ড জে কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি কালীগঞ্জ মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ, মাদারীপুরের চরমুগুরিয়া ডিগ্রি কলেজ ও মহেশপুর ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের মরহুম ফজের আলী বিশ্বাসের ছোট ছেলে। মরহুম অধ্যক্ষ আফসার উদ্দীন আহম্মেদের বিসিএস পরীক্ষর্থীদের জন্য লেখা ভাষা সাহিত্যের ওপর বই ঢাকার দিকদর্শন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এছাড়া বহু মূল্যবান পাণ্ডুলিপি তাঁর গড়া লাইব্রেরিতে রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)